Sunday, September 10, 2023

চার ছাদের ঘর

ভালো লাগা বা না লাগা
ক্ষতি হলে ক্ষতিপূরণ
সুযোগ ও সমন্বয়
শেষে বেঁচে থাকাটা নিত্য !

মৃত্যু'র অপেক্ষা
বেঁচে আছে কত মানুষ
কতটা পথ হাঁটলে
একটা ঘর হয় মানুষের !

সময় বয়ে যায়
বিকার আনে বিকৃতি
সামাজিকতা চক্ষুলজ্জা
ক্ষমা চাইছে বিবেক !

শেষে বলি 
একফালি আকাশ 
উপেক্ষিত যারা অনিবার্য
আলো'র মুখোশ তোমার আমার !

জীবনী ৭৩

Sunday, July 30, 2023

চেনা মৃত্যু

সহাবস্থান 
বুকের দুধ খাওয়া থেকে 
শেষ শয্যায় স্মৃতি দ্বন্দ্ব!

অক্ষয় সঞ্চয় 
কল্পনা অতীত বেদনা!

ভেঙে যায় চরাচর 
পূর্ণিমা আনে জ্যোৎস্না 
জ্যোৎস্না আনে জোয়ার!
 
এখনও মা আছে 
একদিন থাকবেনা 
থাকবোনা আমিও!

আঁকড়ে ধরতে চাই জীবন'কে 
বয়সের ওজন ধরে রাখতে পারেনা 
"দেহতরী দিলাম ছাড়ি ও গুরু তোমারই নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে"!

জীবনী ৭২

Sunday, June 4, 2023

অভিলাষ

শূন্যতা'র মহড়া
বিচ্ছিন্নতা বিভিন্নতা পেরিয়ে
ক্ষয়িষ্ণু দেহ সৃষ্টি স্থিতি অনস্বীকার্য!

বাঁচতে শেখায় কোথায় এমন বিদ্যালয়
যা শেখায় তা কাজে আসেনা
নিরীহ পরিবার;সমাজ ও অভিভাবক!

অভিলাষ কেবলি প্রশান্তি
বিস্তীর্ণ শূন্য চরাচর
করালগ্রাস এড়ানো যাবেনা!

(জীবনী -৭১)

Monday, May 1, 2023

অজুহাত

মধ্যান্তরে যে বিরতি
মহাবিশ্বে মানব জীবন
ধূলিকণা ও তার উপাখ্যান !

যারা যুগপুরুষ
তাদের কথা আমরা পড়ে থাকি
যাদের দেখি তারা অবয়ব !

দুর্বল চিত্ত যারা
তারা সচরাচর জোর ফলায়
ভয় দেখায় অন্যকে
বকলমে তারা প্রভুত্ব চায় !

সময় ছক ভাঙে
সেটাই নিয়ম
অধমেরও পানে আকাশ মুখ তুলে চায়
অর্ধ বৃত্ত ক্রমশঃ পূর্ণ হয় !

ক্ষয় হওয়ার আগে সবাই শীর্ষে যায়
অবশ্যই সকলের চেতনা ভিন্ন
কেউ দেখে অনিশ্চয়তা কেউ পায় পূর্ণতা !

সব তীর্থের সার এ মানব জীবন
পতিত থাকে মানব জমিন
ক্ষেপা পরশপাথর খুঁজে যায় !

(জীবনী ৭০)

Friday, March 31, 2023

জীবিকা

জন্ম হতে মৃত্যু
মধ্যান্তরে মুক্তি আছিলা
মহড়া'র নাম জীবন
যবনিকার পতন ঘটে বারবার !

প্রকাশ্যে শৈশব শেষ হয়
আসে যৌবন
মধ্যবিত্ত বনাম নিম্নবিত্ত
যোদ্ধা নই তবুও শরিক হতে হয় !

সালটা ২০১২
মুখোমুখি মহানগর ও আমি 
মহাপুরুষ সেদিন হার মানলো 
জন্ম নিলো জনসাধারণ !

অবলম্বন বলতে অনভিজ্ঞতা 
গার্ডিয়ান কেউ নেই 
সেই উপলব্ধি 
পথ চলা শুরু শেষ নেই যার !

আজ যখন লিখছি 
১১ বছর অতীত 
আজ অবশ্য অনভিজ্ঞ নই 
প্রয়োজন হয়না এখন গার্ডিয়ানের ! 

ভালো লাগে পথ চলা 
স্বপ্ন দেখি ভরসা করি 
যারা আমার কেউ নয় 
তাদের অবদান অনেক বেশি !

বুঝি কেন মুখ ফিরিয়ে নেয় পরিবার 
পুরুষ জীবনের সত্য উন্মোচন ক্রমশঃ 
পরিবার পড়ে থাকে পিছনে 
"আকাশ কেন ডাকে;এ মন ছুটি চায় " !

(জীবনী -৬৯) 









জীবনী ৬৯ 


Friday, March 17, 2023

বাঁধনছাড়া

উদাসীনতা শুধু কি
শেষ জীবনে আসে
না তা নয়
সৃজনতা নয় সবার
অক্ষমতা আনে অভিযোগ
ক্রমশঃ অভিমান জমে জীবাশ্ম !

যারাই বাঁধনছাড়া
এক সময় তাদের জীবনে আসে উদাসীনতা
একাকীত্ব
যার কোনো অভিযোগ নেই ;অভিমান নেই
আছে সে কেবল আমিত্ব
আত্মবিস্ময়ে বিভোর ওরা !

আমি সহজাত স্বাধীন
কি অসীম প্রাণ শক্তি সঞ্চার এই হৃৎপিণ্ডে
কিন্তু একদিন শীতল মৃত্যু কেড়ে নেবে এই উত্তাপ
নিথর দেহ গতি হারাবে সেদিন
আমার শেষ গান যেন হয়

"আর আমারে মারিসনে মা !"

(জীবনী -৬৮)

Thursday, March 2, 2023

পুষ্প বনে পুষ্প নাহি ....

বসন্ত উৎসব জীবনের উৎসব
প্রকৃতি'র অনন্য রূপ শোভা উদযাপন !


সাদা কালো ছাই ছাড়াও আরও কত রং
কিন্তু কিছু মানুষ যারা বর্ণান্ধ
এমনি কিছু মানুষ যাদের নিয়ে আজকের অধ্যায় !

আমি প্রাণবন্ত চিরদিনই
যদিও সে চিরদিন ছিল ক্ষণিক
জীবনের প্রেক্ষাপট পাল্টায় আমরা চিত্তরঞ্জন আসা মাত্র !

অনুচ্চারিত থেকে গেছে কত কথা
বন্দি দশা'র শেষ এলো
তবে যেভাবে এলো তা ছিলোনা অভিষ্ঠ !

যেন ঘূর্ণিঝড় ছেড়ে আরও এক ঘূর্ণি'র মুখোমুখি
কত গুলো বছর কেটে গেছে ইতিমধ্যে
আজ যখন লিখছি আমি ৩৩

কোনো উৎসবে তেমন বিচলিত হয়না এ মন
তবে একসময় ছিলো
সে ছিলো কেবল এই বসন্ত উৎসব !

আরও অনেক বসন্ত আসা বাকি
আসবে একদিন প্রিয়তমা মৃত্যু
সেদিন শেষবার গাইবো

"পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে "!


জীবনী -৬৭