মধ্যান্তরে যে বিরতি
মহাবিশ্বে মানব জীবন
ধূলিকণা ও তার উপাখ্যান !
যারা যুগপুরুষ
তাদের কথা আমরা পড়ে থাকি
যাদের দেখি তারা অবয়ব !
দুর্বল চিত্ত যারা
তারা সচরাচর জোর ফলায়
ভয় দেখায় অন্যকে
বকলমে তারা প্রভুত্ব চায় !
সময় ছক ভাঙে
সেটাই নিয়ম
অধমেরও পানে আকাশ মুখ তুলে চায়
অর্ধ বৃত্ত ক্রমশঃ পূর্ণ হয় !
ক্ষয় হওয়ার আগে সবাই শীর্ষে যায়
অবশ্যই সকলের চেতনা ভিন্ন
কেউ দেখে অনিশ্চয়তা কেউ পায় পূর্ণতা !
সব তীর্থের সার এ মানব জীবন
পতিত থাকে মানব জমিন
ক্ষেপা পরশপাথর খুঁজে যায় !
(জীবনী ৭০)
No comments:
Post a Comment