ক্লান্তি এলে
মাথা রাখবো তোর্ বুকে
আমায় আশ্রয় দিস !
বাবা কে বেশির ভাগ সময় দেখেছি
অস্থিরমতি !
আমিও পেয়েছি সেই দোষ /গুন
যদিও স্থির ,শান্ত ,নিরুদ্বেগ
কিন্তু একটা সীমার পর
যেমন কোনো কিছুই
স্বাভাবিক নয়
এক্ষেত্রেও তাই !
যত দিন গেছে
সেই উদাসীনতা বেড়ে গেছে
ফলস্বরূপ
প্রথমে চাকরি ছেড়ে দেওয়া
তারপর ক্রমশই
নিজেই নিজের মাঝে নিজেই
গুটিয়ে যাওয়া !
পিছুটান হারিয়ে ফেললে
মানুষের জীবনে সত্যি আর কিছু
থাকে কিনা জানা নেই !
বাবার ক্ষেত্রেও তাই হয়েছিলো
প্রথম প্রথম যে মানুষটা
পরিবার কেন্দ্রিক প্রানোচ্ছল
ছিল
যত দিন গেছে
সে যেন সবার থেকে নিজেকে
দুরে সরিয়ে নিয়েছে !
কোনো স্বার্থ সিদ্ধি নয়
কোনো উচ্চ-আকাঙ্খা নয় !
তবুও জানিনা কেন মানুষটা
নিজেকে শেষ করেছে
দিনের পর দিন !
বোঝেনি যা
জীবনের পরিধি
নির্ধারিত প্রকৃতির নিয়মে !
কারও চাওয়া তে
কোনো কিছু বদলে না
বদলে কেবল সময়ের অভিসন্ধি তে !
আর পৃথিবীতে
মানুষ সব অজেয় কে জয় করতেই পারে
সময় কে জয় করার কৌশল
আজও অধরা !
তাই জীবনের কথাও থেকে যায় বাকি
(
ক্রমশ ...........
জীবনী -২৩
)
-০৩.১০.২০১৫
No comments:
Post a Comment