Sunday, November 15, 2015

অগ্নিকুন্ড সংসার

হ য ব র ল
এমনই একটা স্রোত 
জীবন বলি !

হঠাত করে হয়না কিছু
সৃষ্টি যেমন সময়সাপেক্ষ
ধ্বংস তেমনি বস্তু কেন্দ্রিক !

জীবনের কলম বলতে চায়
পারেনা যদি
সে জীবনের দায় !
সব রাস্তায় শেষ আছে
পূর্ণতায় বা অপূর্ণতায় !
আমার জীবন সেই অপূর্ণতার ধ্বজাধারী
সেই জ্ঞান উদয় হওয়া থেকে দেখে আসছি !

সালটা ১৯৯৬ 
শেষের শুরুটা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিলো !
ঘন -ঘন ছোট মামা আসতো বাড়িতে
থাকতে নয়
অর্থ সাহায্য করতে
অপরিকল্পিত এক সভ্যতা থেকেই আমার জন্ম !
ভেবে নয়
করার পর ভাবা
এটাই যেন দস্তুর !
বাবা প্রথম দিকে যতই ঘরোয়া ছিল
শেষের দিকে ঘরে প্রায় থাকতো না !
রাত হলে ফিরতো
চাকরি ছিলো না অনেকদিন
তাই রোজগার যোজনা 'র অন্তর্গত
স্বাধীন ব্যবসা করার উপদেশ
পুঁজি লগ্নি ও
পর দিন সব
বিশ বাঁও জলে !
সব লগ্নি'র একটাই ফল
মদ
কেন -প্রশ্নটা টা অবান্তর !
অভিমান বা অনীহা
অনভ্যাস বা অবক্ষয় !

এভাবেই চলতে থাকে
সর্বনাশী নেশা
যাকে গ্রাস করে
সেই জানে !
সব চেষ্টাই বৃথা
সব তীর্থের অতীত
যদি মানব জন্ম 
সব ধর্মের অতীত
সংসার !
মানব ধর্মের
অগ্নিকুন্ড
সংসার !- ১৫.১১.২০১৫

No comments:

Post a Comment