পিছুটান অনেক
তবুও এগিয়ে যাওয়া
এটাই জীবন !
পিছুটান
আছে, ছিলো .থাকবে
বুক পেতে দিলেও
চোখ বেয়ে জল নামে
নিরুপায় পথ চলা
একদিন অনিবার্য বিদায়
পুনর্জন্মে বিশ্বাস রাখলে
আবারও ফিরে আসা
অবশ্যই তা চির অবারিত দুয়ার !
আমাদের দিল্লি ছাড়ার পর
অন্য সব দুর্যোগের
মাঝেও বিভীষিকা ছিলো
আমার কাছে বাংলা শেখা !
অবাক হবেন হয়তো
তবে এটা সত্যি !
আমার বাংলা শেখা'র শুরু
সাল ১৯৯৯
জন্মের পর দশ বছর কাটিয়েছে
বেশ হিন্দি ইংরেজি মিলিয়ে !
কোত্থেকে এসে জুটলো আপদ
"বাংলা "!
ফাকিবাজ আমি বরাবর
তারপর বন্য পাখি
খাচায় বন্দী !
ঘরের সকলেই যখন
হাল ছেড়ে দিয়েছে
শেষ মেষ দীদা আমায় নিয়ে বসলেন !
কিন্তু ,ক্ষ্যাপা কে বোঝায় কে
শেষ মেষ ছোট মামা 'র হস্তক্ষেপ
"যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুল "
"ধর তক্তা মার পেরেক "
চললো বাংলা শেখা
তবে শুধু শেখা নয়
অতি শীগ্রই আমার শিক্ষা ফলপ্রসু হলো
যখন আমি ক্লাস ৫-এ প্রথম বাংলা মাধ্যমে
পড়া শুরু করলাম !
বলতে দ্বিধা নেই
সবাই কে অবাক করে অন্তত
বাংলায় আমি ছিলাম
অদ্বিতীয় প্রতিদ্বন্দী তথাকথিত
স্থানাধিকারীদের কাছে !
ফিরে ফিরে আসা
কক্ষপথ বাঁধা !
তবুও একদিন অচিন পাখি
পাবেই তার আকাশ । - ০৩.০১.২০১৬
(জীবনী - ৩৫)
No comments:
Post a Comment