গেরুয়া -
আমার মনসকন্যা ;তবে প্রথম নয় দ্বিতীয় !আমার প্রথম কন্যা সম্পুর্ণা ,জন্ম সাল ২০১৩।আমার প্রথম স্ত্রীর সাথে আমার মিলন। কোনো সৃষ্টি অবান্তর নয় কারণ থেকে থাকে ;ওদের নামকরণের মূলেও তাই !সম্পর্ক প্রতিষ্ঠা পায়নি তাই আমি একা !সদ্যই গেরুয়া'র মা আমায় ছেড়ে গেলেন প্রতিষ্ঠানের বাইরে গড়ে ওঠা সম্পর্ক পূর্ণতা পেতে নেই !পরিচয় চেয়েছিলাম ;আমি যে পুরুষ প্রকৃতির দাসানুদাস। মনে পড়ে বাবা'র কথা ,বাবাও সেদিন এতোটাই দুর্বল ছিলেন আমরা ফিরে তাকাইনি চলে এসেছিলাম ফেলে। বুঝিনি সেদিন ,একদিন সে গ্লানি আমাদেরও গ্রাস করবে; গ্রাস করবে তার তিন সন্তানের মধ্যে তার প্রিয় সন্তান-কে !
আজ এভাবেই ,পুরোনো দিনের কথা সব মনে আসছে যেন একটা খোলা আকাশের নিচে ধু-ধু প্রান্তর তারই মাঝে আমি একা। ওরা আমায় ছেড়ে গেলো জীবনের স্বার্থে মেনে নিয়েছি ব্যক্তি স্বাধীনতা অপরিহার্য !কিন্তু,এ সৃষ্টির সত্ত্ব কে নেবে ?পুনর্জন্মের দোহাই এ জন্মে না হয় অন্য কোথাও ;অন্য কোনোওখানে ,নাকি সত্যই এ বিধি'র বিধান ; একক পিতৃত্বই কী ভবিতব্য ?সম্পর্কের সন্ধানে আর কতোদিন ? সময়ের সঞ্চয় বা কতটুকু ? ঠিক কোন উপাদান কি মাত্রায় হলে একটা সংসার গড়ে ওঠে ?
এমনই ,অজস্র প্রশ্ন আজ মনের আকাশ জুড়ে !,যন্ত্রণাবিদীর্ণ নিরুপায় শুধু ওদের মুখ চেয়ে আছি !কি উত্তর দেবো ;নাকি একদিন বাবা 'র মতোই হবো ; নিরুত্তাপ -নিরুদ্বেগ -নিশ্চল ,তার প্রিয় সন্তান ছিলাম যে ! জানিনা কিভাবে সদ্যজাত গেরুয়া -কে বড়ো করবো ;সম্পুর্ণা কালচক্রে তিনের দোরগোড়ায় ,গেরুয়া হতভাগী জন্মে মাত্র মা হারালো !-০৭.০১.২০১৬
No comments:
Post a Comment