"ক্ষেপা খুঁজে খুঁজে
ফেরে পরশপাথর "
কবিগুরু বলেছেন
আবারও বলেছেন
"সত্যেরে লও সহজে " !
জীবন যদি হয় সঞ্চয়
তবে সময়ের মূল্য নির্ধারণে
আমরা সবাই খুব কাঁচা
জীবন জুড়ে না জানি
কত কিছুই আঁকড়ে রাখতে চাই !
মানুষের ঘরে যেমন আসবাবের বৈচিত্র
তেমনি মানুষের মনের বারান্দায় !
বিত্তবান ঘরে আনে যা কিছু দুষ্প্রাপ্য:
অভাবী মানুষের ঘরে থাকে ছবি !
আমাকে ভাবায় অনেক কিছু
আমি ভাবিনা অত শত
পরশপাথর প্রত্যেকেই খুঁজছি
উদ্দেশ্য-অর্থ-মর্ম বা নিতান্তই ধর্ম
অঙ্গসজ্জা'র আড়ালে
নিরাভরণ মন
বস্তুবাদিতা'র অন্য নাম সন্ধান !
তবে বিবেকবান মাত্রেই জানে
সন্ধানের মুলে যা তাকে বলি সত্য
সত্য যদিও সহজে ধরা দেয়না
জীবনের পথে সত্য উদ্ঘাটন
কোনো অর্থেই
তাকলামাকান অভিযানের চেয়ে কম নয়
প্রসঙ্গত সৈয়দ মুজতবা আলি
সেই বিখ্যাত অভিযান উদ্দ্যমী লেখক !
লেখক আমরা সকলেই
কলমে বা বকলমে
অক্ষয়ের অসীম গর্ভ থেকে
সময়ের হীরে জহরত নিয়ে নিতান্তই
অভিষ্ঠ পরশপাথরের একনিষ্ঠ সন্ধানী !-১৩.০৩.২০১৯
(জীবনী - ৬০)
ফেরে পরশপাথর "
কবিগুরু বলেছেন
আবারও বলেছেন
"সত্যেরে লও সহজে " !
জীবন যদি হয় সঞ্চয়
তবে সময়ের মূল্য নির্ধারণে
আমরা সবাই খুব কাঁচা
জীবন জুড়ে না জানি
কত কিছুই আঁকড়ে রাখতে চাই !
মানুষের ঘরে যেমন আসবাবের বৈচিত্র
তেমনি মানুষের মনের বারান্দায় !
বিত্তবান ঘরে আনে যা কিছু দুষ্প্রাপ্য:
অভাবী মানুষের ঘরে থাকে ছবি !
আমাকে ভাবায় অনেক কিছু
আমি ভাবিনা অত শত
পরশপাথর প্রত্যেকেই খুঁজছি
উদ্দেশ্য-অর্থ-মর্ম বা নিতান্তই ধর্ম
অঙ্গসজ্জা'র আড়ালে
নিরাভরণ মন
বস্তুবাদিতা'র অন্য নাম সন্ধান !
তবে বিবেকবান মাত্রেই জানে
সন্ধানের মুলে যা তাকে বলি সত্য
সত্য যদিও সহজে ধরা দেয়না
জীবনের পথে সত্য উদ্ঘাটন
কোনো অর্থেই
তাকলামাকান অভিযানের চেয়ে কম নয়
প্রসঙ্গত সৈয়দ মুজতবা আলি
সেই বিখ্যাত অভিযান উদ্দ্যমী লেখক !
লেখক আমরা সকলেই
কলমে বা বকলমে
অক্ষয়ের অসীম গর্ভ থেকে
সময়ের হীরে জহরত নিয়ে নিতান্তই
অভিষ্ঠ পরশপাথরের একনিষ্ঠ সন্ধানী !-১৩.০৩.২০১৯
(জীবনী - ৬০)
No comments:
Post a Comment