Tuesday, March 5, 2019

প্রবণতা

প্রতিবন্ধকতা'র উপরন্তু
জীবন
নাকি জীবনের উপরন্তু
প্রতিবন্ধকতা !

নানান কথা ,ভাব সমষ্টি
জুড়ে থাকে আমার ভাবনার অবকাশ
সেই অবকাশের প্রতিলিপি আমার জীবনী !

আজ জীবনীর পাতায় লিখবো
প্রবণতার কথা
প্রবণতা ক্ষেত্রবিশেষে
মানুষকে পরিচালিত করে
প্রতিটি জীব নিজস্ব প্রবণতায় স্বাধীন
আপাত দৃষ্টিতে এক মনে হলেও
সকলেই অনুভূতি'র অন্তরালে অনন্য !

আমার কাছে জীবন আবিষ্কার
ক্ষেত্রবিশেষে যাকে অনেকে উদ্ভাবন বলে থাকে
তবে উদ্ভাবন হয়না কিছুই
দৃষ্টি'র অগোচরে যা সত্য;তাই আমরা উদ্ঘাটন করি !

সৃষ্টি আনন্দ দেয়
তবে যা কিছু অনাবিল তা নিহিত সমর্পণে
আত্মসমর্পণ ;অর্পণ ;উৎসর্গ ;অঞ্জলি
"যত মত তত পথ " !

প্রবণতা পদার্থ বিজ্ঞানে যাকে জাড্য বলে জানি
সৃষ্টি স্থিতি ও পরম তিনের যোগসূত্র এই প্রবণতা
জীবনের প্রবণতা সে জীবন কে নিয়ে আসে
বকলমে ভালোবাসে ;স্বপ্ন দেখে ;ঘর বাঁধে !

তবে কিছু মানুষ ব্যতিক্রম
এমনি কিছু ব্যতিক্রম আমার জীবন জুড়ে
সেখানে মানুষ অসহায়তার সুযোগ নেয়
সম্পর্কের আড়ালে মানবিক মূল্য-কে
ছাপিয়ে যায় সামান্য কিছু স্বার্থ সিদ্ধি !

শোষণের ইতিহাস
সৃষ্টি'র বীজ বোনে শিশু মনে
অসহায় শিশু ঈশ্বর খোঁজে মাটির পৃথিবী জুড়ে
শিশু একদিন বড়ো হবে ওরা ভুলে যায়
চোখ ফুটবে তার
সৃষ্টির রহস্য জানবে সেও
তার অভিজ্ঞান অন্যদের ছাপিয়ে যাবে
অনিবার্য কারণবশত : ! - ০৫.০৩.২০১৯   

(জীবনী - ৫৯ )

No comments:

Post a Comment