Sunday, January 29, 2023

আয়তন

জীবন কে দেখা
নারী কে বোঝা
পুরুষ মাত্রেই সঞ্চয়!

আমি থেকে আমাদের
উপরন্তু আমরা
সমাজ একক চিরদিন
বহুত্ব অবশ্যই মন চায়
তবে সার মৃত্যু
সেখানে সহমরণ নিষিদ্ধ!

সন্তান চায়না কে আছে এমন
তবে আকাশ নীল নয় সবার
সব নীল কামনা নয়
সব রাতে ঘুম হয়না
সম্ভাবনা ও অবক্ষয় উভয়েই আসে গর্ভে
সম্ভাবনা খোঁজে আয়তন

অবক্ষয় আত্মবিস্মিত
বৈচিত্র ভাঙলে সমন্বয়
ঘুম পাড়ায় ঘুমের অ'সুখ!

খালি দু'চোখে আকাশ দেখা যায়
দেখা যায়না শুধু মন
অচলয়াতন পেরোনো মানুষ খোঁজে আয়তন! - ২৯.০১.২০২৩

প্রেরণা : ধন্যবাদ আপনাকে (তোমাকে)

(জীবনী -৬২)


No comments:

Post a Comment