Monday, January 30, 2023

পরিচয়

অনেকে বলে বিনিময় 

আমি বলি জীবন!


কারও পরিচয় বেঁচে থাকা দুর্বিষহ 

জীবনের পরম তত্ত্ব যথারীতি বুঝেছিলাম 

তাই নিজেকে কথা দেওয়া 

আর সেই প্রতিশ্রুতি ধরে রাখা প্রতিনিয়ত!


পূর্ণিমা তুমি সুন্দর কিন্তু ক্ষণিক

অভ্যাস করে নিতে হয় অন্ধকার 

জ্যোৎস্না দেখলে ব্যাকুল হতে হয় 

আমিও হয়েছি বারে-বার!


সন্তপর্নে পা ফেলতে হয় 

পাছে কারও আঁতে ঘা লাগে 

রুচি সবার থাকে না থাকারও নয় 

সুযোগ পেলে শত্রু'রা আপন হয় 

আত্মা'র দেহত্যাগ একবার!


কথাদের বুঝি শিকড় হয়না 

শীতলপাটি নিঃশ্বাস ছড়িয়ে যায় 

পরিচয়ের খোঁজ তাতেও ফুরোয় না!


জীবনী -৬৩ 

No comments:

Post a Comment