Tuesday, September 1, 2015

জীবনের মূল্য............

যারা খুব কাছের
আমার ভোজন রসিকতা
সম্বন্ধে ওয়াকিবহাল !
আর আমার পছন্দের তালিকায় শীর্ষস্থান
চিরদিনই মাংসের
মাছের প্রতি বিশেষ আকর্ষণ নেই
বলা যায় !
কারণ,স্বভাবতই
আমার ছোটবেলার অভ্যেস
তদুপরি ,কাঁটা দুর্যোগ।
আমার মা -মামা'দের
খুব কম দুর্যোগ পোহাতে হয়নি
আমাকে মাছ খাওয়াতে !
যদিও আজও আমি ততটাই উদাসীন
যতটা প্রথমদিন ছিলাম !
আমার ছোটবেলা থেকেই মাংসের
স্বাদ পেয়েছিলাম বাবার সৌজন্যে
রবিবার মানেই খাসির মাংস
বাবার হাত ধরে মাংসের দোকান
আমার মেটে ভালো লাগতো
বাবা তাই আলাদা করে মেটে নিতো
আমারই জন্যে !
মাংসটা বাবা নিজেই রান্না করতো
আর বলাই যায়
বাবা মায়ের তুলনায়
অনেক ভালো রাঁধতো
যদিও মা বলে
পানের আসক্তি তার মূল কারণ !
যাই হোক ,
পানের আসক্তি বাদ দিলে
বাবা 'র সাথে
আর কোনো সমস্যা ছিল না মায়ের !
তবে অনিবার্য কারণবশতই
জানিনা কেন
বাবা নিজেকে শেষ করে ফেললো !
সেই
এক ধ্বংস প্রবৃত্তি
আমিও আমার মধ্যে অনুভব করি !
বিজ্ঞানের ভাষায় জিনতত্ব
বলা যায়
জানিনা কেন
সময় কেমন যেন
একলা হতে বাধ্য করে দেয় !
অজানা
অদম্য
অজেয়
এ মাদকতা
প্রতিটি রন্ধ্র থেকে শুষে নেয়
জীবন'রস
পরে থাকে অসার দেহ !
ক্ষুদিত জীবন
জীবিত সময়
তবুও জানিনা কেন
জীবনের মূল্য দিতে পারেনা ।
........
(ক্রমশ :)
.............
০১.০৯.২০১৫

No comments:

Post a Comment