Wednesday, September 2, 2015

গতি জাড্য......

জীবনের কথা বলতে গিয়ে
কিছুটা তাত্ত্বিক হতেই হয় 
আর ,জীবন তত্বের কথায় 
গতি'র ভূমিকা অনিবার্য 
গতিময়তা জীবন 
স্থবিরতায় মৃত্যু !
আর অনিবার্য বা আকস্মিক ভাবেই 
গতি'র সাথে আমার বেশ অন্তরঙ্গ সম্পর্ক !
ছোটবেলায় খুব ছুটতাম 
কারণ ছিলো না 
ভালোবাসতাম ছুটতে 
আমাদের পাড়ায় সে সময় 
রোড রেস হতো 
উদ্যোক্তা লোকাল কমিটি 
কমিটি'র অন্যতম কর্তা ব্যক্তি 
আমার বাবা !
সেই সৌজন্যে 
পুরস্কার সকল আমাদের বাড়িতেই রাখা হতো !
জন্ম মুদ্রাও বলা যায় 
যেমন পড়াশোনায় তেমনি দৌড়ে 
আমি বরাবরই থার্ড হতাম !
আক্ষেপের কোনো কারণ ছিল না 
কারণ প্রতিযোগিতায় জয়-পরাজয় 
আমার কাছে চিরদিনই স্বাভাবিক ! 
সেই গতি সুত্র ধরে এগোতেই 
আমার ভালোবাসা জন্মায় 
ফুটবলের প্রতি।

যদিও দিল্লি তে ফুটবলের মাঠ চোখে পড়েনি 
খেলা বলতে গলি ক্রিকেট 
লুকো -চুরি ;ট্রাম্প কার্ড 
এসবই ছিল বেশি !
ঘরের ঠিক সামনেই ছিল 
আমাদের কলোনির গ্রিল দেওয়া পার্ক 
যদিও তাতে ঘরের দরজা জানলা রক্ষা পেত না !
মায়ের ছিল বাগান করার শখ 
প্রচুর ফুলের গাছ ,পাতা বাহার ছিল !
আবার মনে পড়ে 
একবার মা করলা'র বীজ ফেলেছিলো 
কি বিশাল সব করলা হয়েছিলো। 
বাঁদরের উপদ্রবও উল্লেখযোগ্য 
যদিও এটা
পুরোনো দিল্লি'র অনেক জায়গায় পাওয়া যায় !
যারা
"দিল্লি -৬" বা "বজরংগী ভাইজান "
দেখেছেন বুঝতে পারবেন !
প্রসঙ্গত ,
"জয় বজরং বলি "
প্রানবন্ত দিন সেসব 
আজ স্মৃতি সব আবছা 
তবুও লিখছি 
আবার'ও ভাবছি 
পুরোনো সেই দিনের কথা 
সে কি ভোলা যায়.......
__________
(ক্রমশ :)   

০২.০৯.২০১৫

No comments:

Post a Comment