"যে সয় সে রয় "
বিচ্ছেদের কথা ভাবেনা
এমন মানুষ নেই
অথচ কালের নিয়মে
এখানে সকলেই বিচ্ছিন্ন
বিভেদ প্রতি রন্ধ্রে বইছে
প্রকৃতির রাজ্যে চিরতরে থাকে
কেবলই অব্যক্ত অপরিমেয় শূন্যতা
যত আর্তনাদ যত কোলাহল
সামাজিকতা সহানুভূতি কালক্রমে
ক্ষয়িষ্ণু বেবাক অতলের গহ্বরে মিলিয়ে যায় !
আজ জীবনী'র পাতায় লিখবো
যা কিছু তার কেন্দ্রে মূল্যবোধ
অনেকেই যাকে সহজাত শিক্ষা বলে থাকে !
যীশু থেকে মা টেরিসা
পরমহংস থেকে গান্ধী
প্রত্যেকেই জীবনে মূল্যবোধের
শিক্ষা দিয়েছেন ;শিখিয়েছেন ভালোবাসতে !
আমিও শিখেছিলাম অনেক ছোটোতে
ঘৃণা বুঝি যেদিন প্রথম
তখন আমার বয়েস কম বেশি ৭-৮ !
শিশুসুলভ ছিলাম বলেই হয়তো
চেয়েছিলাম
যাতে কোনোদিন বড় না হই
ভাবিনি কোনোদিন জীবন আমাকেও শেখাবে
জটিল অঙ্ক কিভাবে সমানুপাতিক হয় !
একদিন দেখলাম মা কাঁদছে
এক মুহূর্তে যেন আমি দিশেহারা বোধ করলাম
মা কিভাবে কাঁদে -মা তো সব পারে
মা'র কি কিছু হারিয়ে গেছে
ভেঙে গেছে কোনো খেলনা
তবে কেন কাঁদছে মা !
আমি সামনে যেতে পারিনি
চোখ মুছিয়ে বলতে পারিনি
"মা কাঁদেনা
সব ঠিক হয়ে যাবে !"-২৩.০২.২০১৯
জীবনী -৫৭
বিচ্ছেদের কথা ভাবেনা
এমন মানুষ নেই
অথচ কালের নিয়মে
এখানে সকলেই বিচ্ছিন্ন
বিভেদ প্রতি রন্ধ্রে বইছে
প্রকৃতির রাজ্যে চিরতরে থাকে
কেবলই অব্যক্ত অপরিমেয় শূন্যতা
যত আর্তনাদ যত কোলাহল
সামাজিকতা সহানুভূতি কালক্রমে
ক্ষয়িষ্ণু বেবাক অতলের গহ্বরে মিলিয়ে যায় !
আজ জীবনী'র পাতায় লিখবো
যা কিছু তার কেন্দ্রে মূল্যবোধ
অনেকেই যাকে সহজাত শিক্ষা বলে থাকে !
যীশু থেকে মা টেরিসা
পরমহংস থেকে গান্ধী
প্রত্যেকেই জীবনে মূল্যবোধের
শিক্ষা দিয়েছেন ;শিখিয়েছেন ভালোবাসতে !
আমিও শিখেছিলাম অনেক ছোটোতে
ঘৃণা বুঝি যেদিন প্রথম
তখন আমার বয়েস কম বেশি ৭-৮ !
শিশুসুলভ ছিলাম বলেই হয়তো
চেয়েছিলাম
যাতে কোনোদিন বড় না হই
ভাবিনি কোনোদিন জীবন আমাকেও শেখাবে
জটিল অঙ্ক কিভাবে সমানুপাতিক হয় !
একদিন দেখলাম মা কাঁদছে
এক মুহূর্তে যেন আমি দিশেহারা বোধ করলাম
মা কিভাবে কাঁদে -মা তো সব পারে
মা'র কি কিছু হারিয়ে গেছে
ভেঙে গেছে কোনো খেলনা
তবে কেন কাঁদছে মা !
আমি সামনে যেতে পারিনি
চোখ মুছিয়ে বলতে পারিনি
"মা কাঁদেনা
সব ঠিক হয়ে যাবে !"-২৩.০২.২০১৯
জীবনী -৫৭
No comments:
Post a Comment